• ঢাকা
  • শনিবার, ২৮ ফেরুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৬ পিএম;
হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার সকালে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালায়।

এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।

স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলা, অন্তত ৪০ শিক্ষার্থী নিহত

ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় স্কুলটির অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছেন।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, স্কুলে চালানো ওই হামলায় ৪০ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেখানে প্রথমে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছিল।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন