• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেরুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

১ বার নয় ২ দফায় হয়েছে ভূমিকম্প


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৫ পিএম;
১ বার নয় ২ দফায় হয়েছে ভূমিকম্প

জোরালো ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট নাগাদ এই ভূমিকম্প আঘাত হানে। 

তবে আজকের এই ভূমিকম্প এক দফায় হয়নি, পরপর ২ দফায় হয়েছে বলে জানা গেছে। বিষয়টি একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার।

ইউরো মেডিটেরিনিয়ান সাইসমোলজিকাল সেন্টার ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানাচ্ছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এই ভূমিকম্পটি ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। 

খুলনা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও সাতক্ষীরা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আশাশুনি অঞ্চলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া কর্মকর্তা মো. মিজানুর রহমান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন