• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারব না, যারা বলেন তারা পাগলের মতো কথা বলেন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৮ এএম;
আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারব না, যারা বলেন তারা পাগলের মতো কথা বলেন

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অর্জনের পর আগামীকাল মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তার আগেরদিন আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না। যারা যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন।

যুদ্ধের কথা না বলে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি মূলত ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিবাদ বা ইস্যু নিয়ে এমন কথা বলেছেন।

তিনি বলেন, "আগামী বছরের আগেই গঙ্গা পানি চুক্তির নবায়নের আওতায় ফারাক্কার পানির বিষয়টি সামনে আসবে। এছাড়া সীমান্ত হত্যার ইস্যুটিও রয়েছে। আর আমাদের অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা ভারতের সঙ্গে কোনো যুদ্ধে লড়তে পারব না। আমাদের আলোচনা করতে হবে। যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন।”

এছাড়া ২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার জাতীয় পুনর্মিলন করতে পারেননি। তার দাবি, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের কথার বাইরে যেতে পারেননি। এ কারণে জাতীয় পুনর্মিলন সম্ভব হয়নি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন