বোয়ালমারীতে সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোয়ালমারী সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পেছনে দেশের দরিদ্র ও খেটে খাওয়া মানুষের অবদান রয়েছে। অথচ এসব মানুষ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে অনেক সময় অর্থ ছাড়া সেবা পান না। এ পরিস্থিতির পরিবর্তনে সৎ, যোগ্য ও দায়িত্বশীল মানুষ গড়ে তোলা প্রয়োজন। মানুষের সেবা করতে হলে পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন প্রসঙ্গে তিনি আরও বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনা করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে, যাতে ভবিষ্যতে তাঁরা নিজ নিজ অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক এইচআরডি সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সৈয়দ নিয়ামুল হাসান, মো. কামাল হোসাইন, বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্বাস উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা, জেলা কলেজ সম্পাদক মো. শাহাবুদ্দিন, বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. অহিদুজ্জামান এবং বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আহমেদ জারির।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবীন শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: