• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেরুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ক্ষমতার লোভের কারণে জামায়াতের সঙ্গে সমঝোতা হয়নি : চরমোনাই পীর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৫ পিএম
ক্ষমতার লোভের কারণে জামায়াতের সঙ্গে সমঝোতা হয়নি : চরমোনাই পীর

জামায়াতের ক্ষমতার লোভের কারণে সমঝোতা হয়নি বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি মুহাম্মদ সৈয়দ রেজাউল করীম। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা জানান।

চরমোনাই পীর বলেন, ‘আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমরা প্রথমে পাঁচ দল একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে একসঙ্গে চলছিলাম।

পথচলায় সেখানে এসে যোগদান করেছিল জামায়াত। এর সঙ্গে আরো দু-একটা দল। আমাদের ঘোষণা ছিল, আমরা বাক্স দেব ইসলামের পক্ষে একটা।’

কিন্তু তারা (জামায়াত) ক্ষমতাপ্রেমী হয়ে ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে রাষ্ট্র পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্রের নিয়ম-আইন অনুযায়ী।

আমরা কি আর এই নিয়মে থাকতে পারি? সমঝোতায় থাকতে পারি? এ জন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স আলাদা করার জন্য হাতপাখা প্রতীক নিয়ে সারা দেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি।’

রেজাউল করীম বলেন, ‘৫৪ বছর যারা দেশ চালিয়েছিল তারা পাঁচবার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে দেশকে কলঙ্কিত করেছে। আমাদের অপমান করেছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা আমাদের পরিষ্কার করেছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না।

একমাত্র আমরা পরিষ্কার করেছি, কোরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করব।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচারও ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন