গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ করা হচ্ছে : বিরোধীদলীয় নেতা
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৪ এএম;
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের ডা. আমির শফিকুর রহমান বলেছে, গণমাধ্যমের ওপর ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
দলীয় কারণে কারো ওপর যেন জুলুম না হয় সেদিকে সরকারকে নজর রাখার আহ্বান জানান শফিকুর রহমান।
তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেমিশে দেশ চালাবে।
সরকার বিরোধীদলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারী দেন তিনি।
তিনি বলেন, জামায়াত কোনোভাবে স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি মেনে নেবে না।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- গণমাধ্যম
- বিরোধীদলীয় নেতা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: