ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: রবিবার, ০১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০০ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়িতে গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের সাবেক নেতা আমির হোসেন জানান, নিজে গাড়ি চালিয়ে তিনি বাড়িতে যাচ্ছিলেন। বাইপাস সড়ক পাড় হওয়ায় সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা।
তবে গুলি না লাগায় অল্পের জন্য প্রাণে বেচে যান তিনি।
আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ছাত্রদল
- সাবেক নেতা
- গুলি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: