• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেরুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৯ পিএম;
জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারের দরজা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বিকাল থেকে তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।

আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবারের উপস্থিতিতে শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বর্তমানে তারা মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন