• ঢাকা
  • রবিবার, ২২ ফেরুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মহান শহীদ দিবসে হয়নি পতাকা উত্তোলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫০ পিএম;
পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মহান শহীদ দিবসে হয়নি পতাকা উত্তোলন

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় সারাদেশে পালিত হলেও বরগুনার পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে দিবসটি পালন নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪ মিনিটে আদালত প্রাঙ্গণে গিয়ে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় পাওয়া যায়নি বলে অভিযোগ করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। সরেজমিনে গিয়েও এর সত্যতা মিলেছে বলে দাবি করা হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মহান শহীদ দিবস জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ দিনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শহীদদের স্মরণে কর্মসূচি পালনের বিধান রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আদালত প্রাঙ্গণে দৃশ্যমান কোনো আয়োজন দেখা যায়নি বলে তারা অভিযোগ করেন।

ভিডিও ধারণের সময় দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল মো. সোহেল জানান, স্যার স্টেশনে আছেন, আমি এ বিষয়ে দায়িত্বে নই। কেন পতাকা টানানো হয়নি এ বিষয়ে মন্তব্য করতে রাজি নই।

এ বিষয়ে আদালত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সচেতন মহল ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন