• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট, বেশিরভাগই মালয়েশিয়া থেকে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১০ পিএম
ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট, বেশিরভাগই মালয়েশিয়া থেকে

প্রবাসীদের সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। মালয়েশিয়া থেকে ৪ হাজার পোস্টাল ব্যালট এবং ইতালি থেকে ফেরত এসেছে ১ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে ভোটারদের কাছে পৌঁছায়নি। ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা যা ভাঁজের মধ্যে পড়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন