• ঢাকা
  • রবিবার, ২২ ফেরুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনা সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী ডেপুটি এটর্নি জেনারেল জুই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৬ পিএম;
বরগুনা সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী  ডেপুটি এটর্নি জেনারেল জুই

বরগুনা মহিলা সংরক্ষিত  আসনে এমপি হতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী  ফোরামের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ডেপুটি এটর্নি জেনারেল মেহবুবা  জুঁই। তিনি দীর্ঘ ১৭  বছর যাবত আইন পেশায় নিয়োজিত আছেন। বিএনপি'র আন্দোলন সংগ্রামে সব সময় তিনি উপস্থিত ছিলেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মেহবুবা জুঁই বাংলাদেশ আইনজীবী ফোরামের বরগুনা জেলার প্রতিষ্ঠাতা সভাপতি,  বরগুনা জেলার সাবেক পিপি ও বর্তমান জিপি এবং তালতলী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ তলুকদারের মেয়ে।

আমতলী তালতলী বাসির দাবি আমরা ডেপুটি এটর্নি জেনারেল মেহবুবা জুইকে বরগুনা মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চাই। তিনি সুশিক্ষিত মেধাবী এবং পরিচ্ছন্ন একজন রাজনৈতিক কর্মী। জুলাই আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বরগুনা জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি পদের জন‍্য প্রত‍্যাশী এডভোকেট মেহবুবা আক্তার জুঁই ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক।তিনি বলেন , আমি বিশ্বাস করি বিগত ফ‍্যাসিষ্ট হাসিনা সরকারের সময় যারা রাজপথে আন্দোলন করেছেন , নির্যাতিত হয়েছেন এবং দলের দুঃসময়ে দলীয় সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরকে দল অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে সঠিক মুল‍্যায়ন করবে।বিগত ১৭ বছরে সুপ্রিম কোর্টের আইনজীবীরা ফ‍্যাসিস্ট  হঠাও আন্দোলনে সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বেগম জিয়া , তারেক রহমান সহ দলীয় সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার বিরুদ্ধে আইনজীবীরা আদালতে আইনী লড়াই যেই ভাবে লড়ছেন ঠিক সেই ভাবে রাজপথেও আইনজীবীরাও ছিলেন সোচ্চার । আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আইনী সহায়তা প্রদান এবং আন্দোলনে অংশ নিতে পেরে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসাবে নিজেকে ধন‍্য মনে করি । আমি আশা করি দল অবশ্যই এই সকল বিগত রাজনৈতিক কার্যক্রম বিবেচনা করে উচ্চশিক্ষা, মেধা ,পেশা , স্বচ্ছ -পরিচ্ছন্ন ব‍্যক্তিত্ব দেখেই সংরক্ষিত নারী আসনে দলের  প্রার্থী নির্বাচন করবে। এই পদের জন‍্য আমি নিজেকে যোগ্য বলে মনে করি ইনশাআল্লাহ।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের আশা, দলীয় হাইকমান্ড বরগুনার রাজনৈতিক বাস্তবতা ও নারীর প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মেহবুবা জুই দলের একজন সক্রিয় কর্মী। আমাদের প্রত্যাশা দল মেহবুবা জুইয়ের  বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। 

রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মেহবুবা জুইকে  ঘিরে যে জন আলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন