• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ফেরুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোদায় টিসিবির সয়াবিনের তেলের বোতলে পানি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৫ পিএম;
বোদায় টিসিবির সয়াবিনের তেলের বোতলে পানি

পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে আসা টিসিবির পণ্যের ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে এক কাটুনে তেলের বোতলে পানি পাওয়া গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং খাদ্য গুদামে (এলএসডি গোডাউন) একটি ট্রাক আনলোড করার সময় তেলের পরিবর্তে এসব পানির বোতল পাওয়া যায়।

জানা যায়, দিনাজপুরের দশমাইল টিসিবির ডিপো থেকে একটি ট্রাকে পঞ্চগড়ের বোদা উপজেলা এলএসডি গোডাউনে  টিসিবির পণ্য হিসেবে তেল নিয়ে আসে। ট্রাক থেকে পণ্যের কাটুন নামানোর সময় ওজনে শ্রমিকদের কাছে সন্দেহ হয়। পরে একটি কাটুন খোলা হলে পানির বোতলগুলো পাওয়া যায়।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আনলোড করার সময় এক কাটুনে ৯ বোতল পানি পাওয়া গেছে। পরে মালামালগুলো গ্রহণ না করে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বোদা উপজেলা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী বলেন, দিনাজপুরে দশ মাইল টিসিবির ডিপো থেকে একটি ট্রাক টিসিবির পণ্য হিসেবে তেল নিয়ে আসে উপজেলা এলএসডি গোডাউনে আসে। গোডাউনে আনলোড করার সময় সন্দেহ হলে খোলা হয়। এর মধ্যে তেলের পরিবর্তে সাদা পানির এক কাটুন পানির বোতল পাওয়া যায়। যার কারনে আমরা আনলোড বন্ধ করে রেখেছি। একই সাথে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন