• ঢাকা
  • সোমবার, ০৯ ফেরুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বড়রিয়া গ্রামে ধানের শীষের বিশাল মিছিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৪ পিএম
বড়রিয়া গ্রামে ধানের শীষের বিশাল মিছিল

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে গ্রামবাসীর উদ্যোগে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী। মিছিলটি গ্রামটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বালিদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান সরদার, যুবদল নেতা মেহেদী হাসান রাজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ধানের শীষ জনগণের আশা-ভরসার প্রতীক। আসন্ন নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন