• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ফেরুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫২ পিএম
র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে। এর আগে র‌্যাবের সূচনালগ্নে এই বাহিনীর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যা্ট)। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

নাম পরিবর্তন করে কাজের কী পরিবর্তন আসবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের কাজের মানে এরইমধ্যে পরিবর্তন এসেছে। অনেকের আশা ছিল র্যাবের নাম পরিবর্তন করা হোক। তাই নতুন নামকরণ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, এরইমধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে। খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন