ফুটবলের মেসি এবার ‘ডক্টর’ মেসি
ফুটবলে জেতার মতো প্রায় সব শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। এবার অবশ্য যোগ হতে যাচ্ছে একেবারেই ভিন্ন ধরনের একটি স্বীকৃতি। ফুটবলের ‘ডক্টর’ নয়, এবার সত্যিই ‘ডক্টর’ উপাধি পেতে যাচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি।
আর্জেন্টাইন তারকাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করেছে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল। মেসির উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্বের প্রতি তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে।
আগামী ৬ অক্টোবর মেসির হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক ডক্টরেট। দিনটি তার জন্য আরও বিশেষ হয়ে উঠবে কয়েক ঘণ্টা পরই। ওই দিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার।
বুয়েনস আইরেসের মনুমেন্টালে বিদায়ী ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে এই ম্যাচেই দেশের হয়ে শেষবার মাঠে নামবেন মেসি।
এই সম্মান কেবল মেসির মাঠের সাফল্যের জন্য নয়। বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকার্দো গেলপি তাকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন উদাহরণ ও দূত হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তার বিনয় ও অধ্যবসায়েরও প্রশংসা করেছেন তিনি।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ফুটবলের মেসি
- এবার ‘ডক্টর’ মেসি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: