• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরে পুলিশের লুট হওয়া টিয়ার শেল, কার্তুজ উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৮ এএম;
ফরিদপুরে পুলিশের লুট হওয়া টিয়ার শেল, কার্তুজ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরের কোতয়ালী থানার কানাইপুর এলাকা থেকে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজসহ ১৩টি টিয়ার গ্যাস শেল ও সাতটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ৪টার দিকে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে একটি পুরোনো আধাপাকা ভবনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই ভবনে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও সাতটি সাউন্ড গ্রেনেড পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলা ও লুটের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া গোলাবারুদের অংশ।

বিষয়টি নিশ্চিত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, কোতয়ালী থানা হতে পুলিশের লুন্ঠিত হওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩ টি টিয়ার গ্যাস শেল এবং ৭ টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন