বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের মৃত্যুবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মাহাবুবা মুন্নি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাম্মী আক্তার, মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, কনিষ্ঠ পুত্র ও পেট্রোবাংলার কর্মকর্তা রেহান উদ্দিন রোমান, শিক্ষক নেতা অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় মরহুম বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব। মরহুমের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: