• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৭ পিএম;
বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় ২১ পিস ইয়াবাসহ মো. রাসেল আকন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটের সময় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল আকন ওই এলাকার বাসিন্দা।
বাউফল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ রাসেল আকনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রাসেল আকন দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় তদন্ত করা হচ্ছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাউফল থানা পুলিশ।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন