বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশাল জিলা স্কুলে বার্ষিক সিরাত মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬শে আগস্ট সকাল ৯ টায় বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন,আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলামী শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় সিরাত মাহফিলে। ঈদে মিলাদুন্নবী সঃ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুইজ, বক্তৃতা ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং পরিশেষে মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।এতে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: