পবিপ্রবি’র বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর দায়িত্বে মো. ফারুক হোসেন
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভারপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফারুক হোসেন।
গত রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মো. ইউনুস শরীফ অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফারুক হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে এ পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এ দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, মো. ফারুক হোসেন দীর্ঘদিন ধরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: