• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

কুমিল্লায় নিহত স্কুলছাত্রী তাজনিমের প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৭ পিএম;
কুমিল্লায় নিহত স্কুলছাত্রী তাজনিমের প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক

পুনরুত্থান ডেস্ক :

 

কুমিল্লার জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে কক্সবাজার মডেল সদর থানা পুলিশ। 

রোববার (১১ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। রাজুই নিহত তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে এসেছিলেন। তাকে কুমিল্লার মামলায় আসামি দেখানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

আটক রাজু নিহত তাজমিনের কথিত প্রেমিক উল্লেখ করে ওসি আরও বলেন, আটক হওয়ার আগে জাতীয় একটি গণমাধ্যমে প্রেম সংক্রান্ত বিষয়ে স্বীকারোক্তি দেন রাজু।

রাজু জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে সম্পর্ক হয় রাজুর। এক পর্যায়ে গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছে তাজমিন। পরে ওই দিন তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে উঠেন স্বামী-স্ত্রী পরিচয়ে। পরদিন দুপুরে একা কুমিল্লার উদ্দেশে রওনা দেয় তাজমিন। সেখানে টমটম চালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও পরে হত্যাকাণ্ডের শিকার হন।

এ ঘটনায় সুমন মিয়াকে আটক করেছে কুমিল্লা পুলিশ। তিনি তার জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

নিহত জান্নাতুল তাজনিমের বাড়ি কুমিল্লার লালমাইয়ে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন