ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীতে রেড ক্রিসেন্টের ১২ দিনের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালী প্রতিনিধি:
ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত থাকতে ও সর্বসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে ১২ দিনব্যাপী প্রচার-প্রচারণা ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পটুয়াখালী ইউনিট।
সোমবার সকালে পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
উদ্বোধন শেষে শহরজুড়ে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পথচারী, যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য এবং যুব রেড ক্রিসেন্টের একদল উদ্যমী স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, আগামী ১২ দিনব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানের মাধ্যমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন, পরিচ্ছন্নতা ড্রাইভ, মাইকিং এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: