• ঢাকা
  • সোমবার, ০২ ফেরুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরের কয়ড়ায় পুন্যস্নানে ভক্তদের ঢল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৫ এএম
ফরিদপুরের কয়ড়ায় পুন্যস্নানে ভক্তদের ঢল

কয়ড়া কালিবাড়িতে গঙ্গা-স্নানে আগত পূণ্যার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। লাখো  ভক্তের উপস্থিতি সনাতনীদের মিলন মেলায় রূপ নেয়।

ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় শতাধিক বছরের পুরাতণ সনাতনী তীর্থ কেন্দ্র । প্রতিবছরের ন্যায় এবারও লাখো ভক্তের পদচারণায় পরিপূর্ণ হয়ে উঠে তীর্থকন্দ্রে এবং তার পার্শ্ববর্তী এলাকা।  ৫দিনব্যাপি অনুষ্ঠিত পুন্যানুষ্ঠানের রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) ছিল শেষ দিন।

ফরিদপুরের বৃহৎ তীর্থকেন্দ্র বোয়ালমারী উপজেলার কয়ড়া কালিবাড়ি। প্রতি বছর মাঘি পূর্ণিমায় গঙ্গা-¯œানের উদ্দেশ্যে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত অনুরাগীর আগমণ ঘটে কয়ড়া কালিবাড়িতে। সে উপলক্ষ্যে ৫দিন ব্যাপি চলে মেলা আর অষ্ট কালীন লীলা কীর্তন। কীর্তন মহানামযজ্ঞে কৃষ্ণ ভক্তদের মাতিয়ে রাখে দেশ বিদেশের গুনি শিল্পীদের অপূর্ব সুরের মূর্ছণা। সনাতনী ধর্মীয় এ অনুষ্ঠান গত ২৬.০১.২০২৬ ইং, সোমবার থেকে শুরু হয়ে শেষ হয়েছে ০১.০২.২০২৬ইং রবিবার মাঘি পূর্ণিমায় গঙ্গা¯œানের মাধ্যমে গ্লানি মুক্ত হয়ে। মেলা চলাকালীন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাতুয়া সম্প্রদায় নানা রকম বাজনা বাজিয়ে ঢাক-ঢোল পিটিয়ে কৃষ্ণ-কৃপা লাভে ছুটে এসছিল কালিবাড়ির আঙ্গিনায়। হাজার বছরের পুরাতন ঐতিহ্য সনাতনী সম্প্রদায়ের তীর্থ ভূমি কয়ড়া কালিবাড়ি এক সময় জঙ্গলাকীর্ণ ছিল। কালি বাড়ি উন্নয়নের রূপকার খ্যাত বিশিষ্ট্য ধর্মানুরাগী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা, কয়ড়া কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি সুবাস সাহার হাতের ছোয়ায় আজ দেশের শীর্ষ তীর্থকেন্দ্রর মধ্যে অন্যতম হয়ে দাড়িয়েছে। সুবাস সাহা এবং তার সহযোগীরা কালিবাড়ি পরিচালনা কমিটি নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন এর শ্রীবৃদ্ধির জন্য। অপরূপ সৌন্দর্য মন্ডিত কালি বাড়ির মন্দিরগুলো নজর কারে বৈকি। একবার না দেখলে অনেক কিছু না দেখার অপূর্ণতাই থেকে যাবে। এ বছর বিশাল পরিসরে নির্মাণ করা হচ্ছে নাট মন্দির। কয়ড়া কালী বাড়ির সভাপতি সুবাস সাহা সার্বক্ষনিক মেলার তদারকিতে ব্যস্ত ছিলেন এবং মেলার প্রধান আকর্ষণ মতুয়াদের তিনি সঙ্গ দিয়েছেন।

 

শেষ দিনে মেলায় ঘুড়ে গেছেন, বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো: শিব্বির আহম্মোদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ।

বিকালে এসেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম।

আগত অতিথিদের স্বাগত জানান কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি সুবাস সাহা। খোন্দকার নাসিরুল ইসলাম ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, ”বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। কোন অবস্থাতেই আমাদের এই সম্প্রিতি নষ্ট করা যাবে না। আপনারা এখানে নির্দ্বিধায় ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন, কেউ আপনাদের কোনরূপ বাঁধা দেবার সাহসটুকু পর্যন্ত করবে না।’’

 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন