• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেরুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ভোটের ফল কখন পাওয়া যাবে?


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৬ পিএম;
ভোটের ফল কখন পাওয়া যাবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফল কখন মিলবে তা নিয়ে নানা আলোচনা চলছে। এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এবার যে ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় প্রয়োজন হবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ইসি।

সংস্থাটি আশা করছে, শুক্রবার সকালে ফল প্রকাশ করা যাবে।

যদিও সাবেক নির্বাচনী ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, পূর্ণাঙ্গ ফল মিলতে শুক্রবার বিকাল পর্যন্ত লেগে যেতে পারে। এবার সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় দুটি ব্যালট পেপার গণনার বিষয় যেমন রয়েছে, তেমনই পোস্টাল ব্যালটের গণনাও রয়েছে। কেন্দ্রে ফল দেওয়ার পর আসনভিত্তিক একীভূত ফল ঘোষণা করা হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা আসবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘ফলাফল ঘোষণা ইনশাল্লাহ আমরা যথাশীঘ্র সম্ভব নির্বাচনের পরপরই হয়ে যাবে আশা রাখি। ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই হয়তো ফলাফল ঘোষণা করা যাবে আমরা আশা করছি।’

শুক্রবার সকাল ১০টায় গণনা শেষ হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘রেজাল্ট ডিলে হওয়ার কোনো কারণ নেই।

প্রতিটা ব্যালট গণনা হবে। ভোট ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শুরু হবে। পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ১০টায় গণনা শেষ হবে।’

ভোট গণনায় যে এবার সময় বেশি লাগবে তা গত ২৩ জানুয়ারিতেই স্পষ্ট করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছিলেন, ‘এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন।

এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।’

একসঙ্গে একাধিক আসনের ফল এলে তা প্রকাশে রিটার্নিং কর্মকর্তার সময় যে বেশি লেগে যেতে পারে, সে কথাও তুলে ধরেন আখতার আহমেদ। তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের সঙ্গে গণভোট, সব মিলিয়ে একটু সময় বেশি লাগবে গণনার ক্ষেত্রে; এই জিনিসটা আমাদের সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে। সেন্টারের গণনা আগে হয়ে যাবে, কিন্তু রিটার্নিং অফিসারের কাছে যে কেন্দ্রটা (পোস্টাল ব্যালট) ওটার গণনার সময় লাগবে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন