ফরিদপুরের ৪টি আসনে জামায়াত ১ এবং বিএনপি ৩টিতে বিজয়ী
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ৪টি সংসদীয় আসনের ১টিতে জামায়াত এবং ৩টিতে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ ফরিদপুরের চারটি সংসদীয় আসনের সর্বশেষ বেসরকারী ফলাফলে জানা যায়, ফরিদপুর-১ (মধুখালী-আলফাডাঙ্গা-বোয়ালমারী) আসন থেকে ২৮,৬৩৩ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা । তিনি পেয়েছেন ১লক্ষ ৫৪ হাজার ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট ১লক্ষ ২৬হাজার ১৬৫ ভোট।
ফরিদপুর-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ রিংকু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রিকসা প্রতীকের মাওলানা শাহ আকরাম আলী।
ফরিদপুর-৩ (সদর) বিজয়ী বিএনপি প্রার্থী নায়াব ইউসুফ। তার প্রাপ্ত ভোট ১লক্ষ ৩২হাজার৭৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত মনোনীত প্রফেসার আব্দুত তাওয়াফ। তাওয়াফের প্রাপ্য ভোট ১লক্ষ ৮ হাজার ৯১ ভোট।
ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর)আসনে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম খাঁন বাবুল বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মাওলানা সারোয়ার হোসেন।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- ফরিদপুরের* ৪টি,আসনে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: