বরিশালে এমইপি গ্রুপের ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
বরিশালে এমইপি (MEP) গ্রুপের উদ্যোগে ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে এক সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ শে সেপ্টেম্বর বুধবার গড়িয়ার পাড় ব্রাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
এমইপি গ্রুপের শিকারপুর টিএসএম রাধেশ্যাম সাহার সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের বরিশাল বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মাহমুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স আলিফ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ দিদারুল আজাদ।
সম্মেলনে এমইপি গ্রুপের পণ্যের গুণগত মান, আধুনিক প্রযুক্তি, বিক্রয় বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ব্যবসার উন্নয়ন ও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।পাশাপাশি যারা সর্বোচ্চ বিক্রয়ের টার্গেট পুরন করেছে তাদেরকে কোম্পানির পক্ষ থেকে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় বরিশালের বানারীপাড়া ও এয়ারপোর্ট থানাধীন, এলাকার ১২০ জন ইলেকট্রিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।বাৎসরিক হিসেবে সর্বোচ্চ বিক্রি করায় সেরা তিনজনকে সম্মাননা স্বারক ও পুরষ্কার প্রদান করা হয়।
এছাড়া এসব ব্যবসায়ীদের নিয়ে মেগা লটারী এর আয়োজন করা হয়। ভাগ্যবান ৭ জন ব্যক্তিকে দেওয়া হয় আকর্ষণীয় পুরষ্কার। যাতে ১ম পুরষ্কার হিসেবে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি প্রদান করা হয়।এমন আয়োজন ব্যবসায়ীদের প্রাণবন্ত করতে সহায়তা করবে বলে বিশ্বাস এমইপি গ্রুপের।
প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে সহযোগী সম্মেলনের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এ ধরনের আয়োজনকে ব্যবসার বিকাশ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: