ফরিদপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মিজান উর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টায় কোতোয়ালি থানাধীন বাখুন্ডা রেলক্রসিংয়ের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনাটি ঘটে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান ওই ব্যক্তি। এতে তিনি রেললাইনের পাশেই ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানার এসআই সাইফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ ভাঙ্গা রেলওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- ফরিদপুরে* ট্রেনের,ধাক্কায়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: