পাঁচবিবিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন স্থানীয়রা, উদ্যোগে শাহাদাত হোসাইন এবাদত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসাইন এবাদতের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়। রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং গর্ভবতী নারীদের ওজন নির্ণয় করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ ও কিছু প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে সভাপতিত্ব করেন বাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুস সালাম হোসেন মন্ডল। ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুসা হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসাইন এবাদত।এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ভগবতী রাণী, প্রজেক্ট ম্যানেজার আসলাম উদ্দিন, যুব বিভাগের ওয়ার্ড সভাপতি মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ও অসহায় মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: