• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে আম-কুলা-কলস পরিষদের বিশাল কর্মী সমাবেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৯ পিএম;
পাঁচবিবিতে আম-কুলা-কলস পরিষদের বিশাল কর্মী সমাবেশ

আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬। নির্বাচনকে সামনে রেখে আম-কুলা-কলস পরিষদের উদ্যোগে পাঁচবিবিতে বিশাল নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী ও সদস্য অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন হানিফ কাউন্টারের ম্যানেজার মো. রেজাউল করিম। মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য মো. সাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মো. শামীম হোসেন মন্ডল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আম-কুলা-কলস পরিষদের আম মার্কার সভাপতি পদপ্রার্থী মো. হেলাল উদ্দিন, কলস মার্কার কার্যকরী সভাপতি পদপ্রার্থী মো. ইকবাল হোসেন এবং কুলা মার্কার সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মর্তুজা শিপলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন ও সাবেক যুবদল নেতা লিয়াকত আলী।

এ সময় মাহি পরিবহনের চালক জিয়াউর রহমান জিয়া, চেইন মাস্টার সাজেদুর রহমান সাজু, এস আর ট্রাভেলসের চালক মাহবুব আলম, সিএনজি চালক ছানোয়ার হোসেন, জেলা মোটর শ্রমিক সদস্য আবু সাঈদ, বাসচালক ফারুক হোসেন, শ্যামলী পরিবহনের চালক উজ্জ্বল হোসেন, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য নেপাল সিং এবং জেলা শ্যামলী পরিবহনের ম্যানেজার বীরেন দাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ সেপ্টেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আম-কুলা-কলস পরিষদের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকল ভোটারের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মোটর শ্রমিকদের অধিকার, কল্যাণ ও স্বার্থ রক্ষায় যোগ্য নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে আম-কুলা-কলস পরিষদের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন