• ঢাকা
  • সোমবার, ০৯ ফেরুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০২ পিএম
ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ক্রমেই শীতের আমেজ কমে আসছে, একইসঙ্গে সারা দেশে বাড়ছে নির্বাচনী উত্তাপ। আর তিন দিন বাদে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কেমন থাকবে এই কদিনের আবহাওয়া? আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জাতীয় নির্বাচনের দিন সারা দেশে আবহাওয়া মোটামুটি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ভোটের দিন সকাল পর্যন্ত এই দিনগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

এদিন দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার বা আংশিক মেঘমুক্ত। ভোরে কিছুটা শীত অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আবহাওয়া স্বস্তিদায়ক থেকে হালকা উষ্ণ অনুভূতি দেবে। এদিকে, রাত ও ভোরে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা শীত থাকতে পারে।

রাতের তাপমাত্রা সাধারণত ১২-১৪°সে এর মধ্যে থাকবে। শ্রীমঙ্গল এলাকায় রাতের তাপমাত্রা ১১-১৩°সে পর্যন্ত নেমে যেতে পারে। দিনের বেলায় দেশের সব অঞ্চলে তাপমাত্রা বাড়বে এবং রোদেলা আবহাওয়া বিরাজ করবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন