• ঢাকা
  • শনিবার, ২৯ আগষ্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম'র সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৩ পিএম;
ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম'র সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল

রাজধানীর ঢাকায় সংবাদ পেশায় কর্মরত পটুয়াখালী জেলার সংবাদ কর্মীদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ) ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী ২০২৬-২০২৮ ইং দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

উৎসব মুখর পরিবেশে ‎হাড্ডা-হাড্ডি লড়াইয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম।

‎শুক্রবার ২৮ আগস্ট  ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

‎কমিটিতে বাংলাদেশের আলো পত্রিকার সাব-এডিটর জওহার ইকবাল খান সহ-সভাপতি,দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক,দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার অর্থ সম্পাদক, দেশ টিভির রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান সাংগঠনিক সম্পাদক, দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) দপ্তর সম্পাদক, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান( তুহিন) প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

‎এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মো. আরিফুল ইসলাম,দৈনিক এদিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির),দৈনিক সরেজমিন বার্তা'র স্টাফ রিপোর্টার মোঃ রিপন হাওলাদার,অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক  আলমগীর হোসেন ও চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।

‎নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে  অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন,নির্বাচন কমিশনার হিসেবে আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ ও মুহাম্মদ আনোয়ারুল হক(গাযী আনোয়ার) নির্বাচন পরিচালনা করেন ও ফলাফল ঘোষণা করেন। 


‎ফোরামের সকল পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে পূর্বের কমিটির সভাপতি মুন্সী সহিদুল ইসলাম রানা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম উজ্জ্বল এর সঞ্চালনায় সাধারণ সভা(এজিএম)অনুষ্ঠিত হয়।সাধারণ সভায় (পিজেএফ)গঠনে উদ্যোক্তা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি,উপদেষ্টাসহ সংগঠনের নেতৃত্ব দেওয়া প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায়  বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।সাধারণ সভায় বিগত কমিটির আয় ব্যয় সংগঠন পরিচালনার গঠনতন্ত্রের ধারা উপ-ধারা সংযোজন বিয়োজন নিয়ে উপস্থাপিত বিভিন্ন বিষয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।এসময় ৯ জন নতুন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।মধ্যাহ্ন বিরতি শেষে অনুষ্ঠিত নির্বাচনে ভোটারগণ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত থেকে তাদের মনোনীত প্রার্থীদের ভোট প্রদান করেন।ভোট গণনা শেষে বিজয়ী কমিটিকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেওয়া হয়।বিগত কমিটি'র সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম উজ্জ্বল নির্বাচিত নতুন কমিটির সাধারণ সম্পাদকের কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন।নব-নির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে প্রতিশ্রুতি পোষণ করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন