ঝিনাইদহে রেললাইনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ জেলা শহরের রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা রেল লাইন, মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে কামরুজ্জামান পিন্টর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এনএম শাহজালাল, ঝিনাইদহ জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শহিদুল এনাম পল্লব , গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ঝিনাইদহ জেলা বাসদের এডভোকেট আসাদুল ইসলাম আসাদ ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি তপন কুমার বিশ্বাস, জজ কোর্টের এপিপি এ্যাড. মনিরুল ইসলাম মিল্টন,সাবেক অধ্যক্ষ নাহিদ আক্তার, সাইদুর রহমান, ছাত্র আব্দুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: