মধুখালীতে তিনটি কার্টুনে এক ব্যক্তির ৬ টুকরা মরদেহ উদ্ধার
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা তিনটি কার্টুন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে স্থানীয়রা রাস্তার পাশে ধানক্ষেতের তাল গাছের নীচে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন। কার্টনগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ালে বিষয়টি সন্দেহজনক মনে করে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টন তিনটি উদ্ধার করে। পরে কার্টনগুলো খুললে এর ভেতর থেকে ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ সনাক্তের চেষ্টা করে যাচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় রায়পুর ইউনিয়নস্থ বোয়ালিয়া স্ট্যান্ড এলাকায় ফরিদপুরগামী রাস্তার ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানের জমির পাশ দিয়ে স্থানীয় পথচারীরা যাওয়ার সময় উক্ত ধানের জমির পাশে তাল গাছের গোড়ায় ৩টি কার্টুন পড়ে থাকতে দেখতে পান। কার্টুন থেকে পচা দূর্গন্ধ বেড় হচ্ছিল। স্থানীয়রা কার্টুন ৩ টি দেখে সন্দেহ হওয়ায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ উক্ত বিষয়টি অবগত করেন। পরবর্তীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদ এর ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল এসএম মাসুদুজ্জামান ও এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে উক্ত কার্টুনের মুখ খুলে অজ্ঞাতনামা পুরুষের (৪০) ছয় টুকরো আলাদা আলাদা অংশ দেখতে পান। একজন প্রত্যক্ষদর্শী জানান মরদেহের টুকরা গুলো অত্যন্ত নিখুত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। পুলিশ মৃতদেহের সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করেছে এবং মধুখালী থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম মাসুদুজ্জামান জানান ৩/৪ দিন আগে বস্তাবন্দি লাশ ফেলে থাকতে পারে বিষয়টি ১২ সেপ্টেম্বর ২০২৬খ্রি. জানাজানি হয়। লাশে পচন ধরেছে। নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই, তবে সনাক্তের চেষ্টা চলছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: