• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের, এখনো নিখোঁজ ১


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৮ পিএম;
বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের, এখনো নিখোঁজ ১

নরসিংদীর শিবপুরে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল। শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরিদল উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে মরদেহগুলো উদ্ধার করে বলে জানান শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান।

উদ্ধার ব্যক্তিরা হলেন– গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ ও কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬)।

এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে শান্ত (২৪)।

 ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাখপুর গ্রামে আত্বীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ,  শান্তা  ও শান্ত বেড়াতে এসেছিলেন।

 শুক্রবার বিকালে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন পানিতে তলিয়ে  যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে  তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা ব্যক্তিরা স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোনো সন্ধান পায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করা হয়।

পরে শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে শীতলক্ষ্যা নদীতে অভিযান শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান চালাতে বেগ পোহাতে হয়। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় সকাল ৮টায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরত্বে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনকে উদ্ধার করেন।

এ ছাড়া নিখোঁজ আরেকজনের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান বলেন, ‘শনিবার সকালে ডুবুরিরা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন