বরিশালে প্রশিক্ষণার্থী ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
বরিশালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের ৪৫ দিনব্যাপী নিয়মিত ১২৩০তম দলের প্রশিক্ষণার্থী ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩রা অক্টোবর শনিবার সকাল ১১ টা৩০ মিনিটে বরিশালের কাশিপুরে অবস্থিত ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সম্মানিত গভর্নর এবং বরিশালের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠের প্রিন্সিপাল আল্লামা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থী ইমামদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন। এ সময় তিনি ইমামদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, পেশাগত কর্তব্য এবং বিভিন্ন ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।
ইমাম প্রশিক্ষণ একাডেমি, বরিশালের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থী ইমামদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনে কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: