• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আন্তর্জাতিক ফোরাম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নিচ্ছেন পটুয়াখালীর তরুণী জন্নাত উল আফরিন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম;
আন্তর্জাতিক ফোরাম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নিচ্ছেন পটুয়াখালীর তরুণী জন্নাত উল আফরিন

পটুয়াখালী প্রতিনিধি:

আন্তর্জাতিক পরিসরের মর্যাদাপূর্ণ বৈশ্বিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন (BoBC) ২০২৬’-এ অংশ নিচ্ছেন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়ন থেকে মেধাবী তরুণ আইন শিক্ষার্থী জন্নাত উল আফরিন স্নিগ্ধা। আজ ৩ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত, যা ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (CGS)-এর উদ্যোগে এই মেগা ইভেন্টটি আয়োজিত হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের (LLB) এই শিক্ষার্থী বর্তমানে CGS-এ 'Legal Research Associate' হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক এই সম্মেলনের অফিসিয়াল পোস্টার ও আয়োজকদের প্রকাশনায় তার এই পরিচয় উল্লেখ করা হয়েছে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পটুয়াখালীর বদরপুর এলাকার বাসিন্দারা। পারিবারিক সূত্রে জানা গেছে, জন্নাত উল আফরিনের বাবা মো. আবদুর রব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

আয়োজকদের সূত্রে জানা যায়, এবারের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘Fragments • Frontiers • Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। বিশ্বমঞ্চের এই সম্মেলনে বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে প্রতিনিধি ও প্রায় ২০০ জন খ্যাতনামা বক্তা অংশ নিচ্ছেন।

সম্মেলনের বিভিন্ন সেশনে ভূরাজনীতি ও নিরাপত্তা, উদীয়মান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও মানবনিরাপত্তা, এবং গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে।

আন্তর্জাতিক এই সংলাপে পটুয়াখালীর মতো মফস্বল এলাকা থেকে একজন তরুণ শিক্ষার্থীর এমন মর্যাদাপূর্ণ অংশগ্রহণকে স্থানীয় সুধীসমাজ, পরিবার ও স্বজনরা অত্যন্ত গর্বের বিষয় বলে অভিহিত করেছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন