• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীর মাগুরা গ্রামে জমে উঠলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হাজারো দর্শকের ঢল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৪ এএম;
বোয়ালমারীর মাগুরা গ্রামে জমে উঠলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হাজারো দর্শকের ঢল

​বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

গ্রাম বাংলার হাজার বছরের পুরোনো ঐতিহ্যকে ধারণ করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের মাগুরা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো উৎসবমুখর নৌকা বাইচ প্রতিযোগিতা।
​শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় মাগুরা গ্রামের জলাশয়ে এই বর্ণিল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে বিপুল আনন্দ-উদ্দীপনা। সময় বাড়ার সাথে সাথে আশপাশের এলাকা থেকে আসা হাজার হাজার উৎসুক জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নদীর দুই পার।
​প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপাপাত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজ মৃধা। যৌথভাবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আওলাদ খান ও মোঃ আকবর শরীফ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও চমৎকারভাবে উপস্থাপনা করেন ফরহাদ মামুন খান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মতিনুল ইসলাম লিয়াকত মিয়া। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “নৌকা বাইচ আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। এ ধরনের উদ্যোগ আমাদের শেকড়ের ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে দারুণভাবে জীবন্ত করে তোলে।” আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করে তিনি রূপাপাত ইউনিয়নবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
​অপর চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সেলিম হোসেন নিলু ঐতিহ্যবাহী এ মেলা ও বাইচের ভূয়সী প্রশংসা করে বলেন, “গ্রামীণ বিনোদনের এমন আয়োজন সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।” তিনি আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর অকৃত্রিম ভালোবাসা, সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।
​নৌকাই বাইচকে কেন্দ্র করে পুরো মাগুরা গ্রাম জুড়ে বিরাজ করছিল এক মায়াবী উৎসবের আমেজ। আবালবৃদ্ধবনিতা—সব বয়সের মানুষই খালের পাড়ে দাঁড়িয়ে ঢোল ও করতালের তালে তালে মাঝিদের দাঁড় টানার এই উন্মাদনাময় দৃশ্য উপভোগ করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন