• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‘যারা ঘৃণার চাষকে ধর্ম ভাবেন’ তাদের উদ্দেশে রুমিন ফারহানার ২২ পয়েন্ট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৫ পিএম;
‘যারা ঘৃণার চাষকে ধর্ম ভাবেন’ তাদের উদ্দেশে রুমিন ফারহানার ২২ পয়েন্ট

বিভাজন ও ঘৃণা উসকে দেওয়ার উদ্দেশ্যেই এক শ্রেণির মানুষ সামাজিকযোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ তোলেন তিনি।

পোস্টের সঙ্গে এআই দিয়ে তৈরি একটি ছবিও শেয়ার করেছেন রুমিন ফারহানা।

ফেসবুক পোস্টে ‘যারা ঘৃণার চাষ করেন’ তাদের জন্য ২২টি পয়েন্ট তুলে ধরেন। ধর্ষণ, সহিংসতা, দুর্নীতি, প্রতারণা ও অন্যের অধিকার হরণের মতো কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেই কেবল ধর্ম চলে যায়—এমন ধারণা প্রচলিত রয়েছে।’

রুমিন ফানহানা ধর্মের নামে যারা ঘৃণা ছড়ান তাদের উদ্দেশে বলেন, বলাৎকারে ধর্ম যায় না, ঘুস খেলে ধর্ম যায় না, শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না, মানুষ খুনে ধর্ম যায় না, নারীর ওপর সহিংসতায় ধর্ম যায় না, নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না, অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না, প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না, সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না, নোংরামি করে ধরা পড়ে ‘মুতা বিয়া’ বললে ধর্ম যায় না।

এমন ২২ পয়েন্ট তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

পোস্টের শেষে একটি বিশেষ দ্রষ্টব্য যোগ করে রুমিন ফারহানা সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিটির ভুল তথ্য ও জ্ঞানের অভাব তুলে ধরে লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক, মূর্খের সমাজ—কী আর করা!’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন