আদাবরে চাঁদাবাজির মামলায় মোহাম্মাদপুর থেকে নয়ন গ্রেপ্তার
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১৪ পিএম;
রাজধানীর আদাবরে চাঁদাবাজির মামলায় থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
অভিযোগ রয়েছে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: