• ঢাকা
  • সোমবার, ০৯ ফেরুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন খোন্দকার নাসিরকে সমর্থণ জানালেন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৬ পিএম
স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন খোন্দকার নাসিরকে সমর্থণ জানালেন

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন বিএন মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলামকে সমর্থণ জানিয়েছেন। আদালত কর্তৃক তাঁর প্রার্থীতা বাতিলের ৪দিন পর তিনি এই সিদ্ধান্ত নেন। 

রবিবার (৮ ফেব্রুয়ারী ২০২৬) সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী সেলের প্রধান কার্যালয়ে দলের নির্বাচন প্রচার কমিটির প্রধান, নজরুল ইসলাম খাঁনের উপস্থিতিতে আরিফুর রহমান দোলন এই ঘোষনা দেন । তিনি জানান, দেশ আজ দুই ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ । দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি স্বাধীনতার বিপক্ষ শক্তিকে মেনে নিতে পারি না। একজন স্বাধীনতা বিরোধীর দায়ের করা অভিযোগে আমার প্রার্থীতা বাতিল হয়েছে। বিএনপি স্বাধীনতা পক্ষের এশটি বড়দল, সেই দলের প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলামকে সমর্থণ জানালাম এবং কাঁধে কাঁধ রেখে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষনা দিচ্ছি। বিএনপি নেতা নজরুল ইসলাম খান আরিফুর রহমান দোলনকে স্বাগত জানান এবং খোন্দকার নাসিরুল ইসলাম ফুলের তোড়া উপহার দিয়ে দোলনকে বরণ করে নেন।  
 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন