• ঢাকা
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৭ পিএম;
কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

"ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন" প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল দশটায় পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভায় মিলিত হয়।

শোভাযাত্রায় বাদ্য যন্ত্র নিয়ে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্য,  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও পর্যটকরা অংশগ্রহন করেন৷ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এছাড়া সভায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। দিনভর পর্যটকদের নিয়ে নানা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে।

সভায় বক্তারা কুয়াকাটার পর্যটন শিল্প নিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এছাড়া সৈকতের ভাঙ্গন, দখল ও দুষনসহ সমস্যাগুলো সমাধানে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন