• ঢাকা
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‎পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০০ পিএম;
‎পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

দেলোয়ার হোসেন  পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

‎জয়পুরহাটের পাঁচবিবিতে শশা ক্ষেতে শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য জমিতে টানা  বৈদ্যুতিক তারে  জড়িয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

‎আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব একই গ্রামের আবুল খায়েরের পুত্র। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

‎গ্রামবাসীরা জানান, কৃষক আবু বক্কর তার শশা ক্ষেতে শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার রাতে সাকিব শশা খাওয়ার জন্য ওই জমিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

‎রবিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে  গিয়ে শশা ক্ষেতের মধ্যে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

‎পাঁচবিবি থানার ওসি (তদন্ত)  মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত  করে প্রকৃত  ঘটনার  পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন