• ঢাকা
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে সাবেক এমপি খোন্দকার নাসিরুল ইসলাম 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৮ এএম;
আলফাডাঙ্গায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে সাবেক এমপি খোন্দকার নাসিরুল ইসলাম 

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা খোন্দকার নাসিরুল ইসলাম। 
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকালে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। এ সময তিনি টলারে চেপে ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিনে ঘুড়ে ঘুড়ে দেখেন। উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া, চর মাকড়াইল, গোপালপুর ইউনিয়নের দিকনগর এলকার নদী ভাঙ্গন এলাকায় যান এবং তীরবর্তী ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে কথা বলেন। তিনি তাদের কষ্টের কথাগুলো ধৈর্যের সাথে শুনেন এবং প্রতিকারের আশ্বাস দেন। 
নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি স্থানীয় আল হেরা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জনতার এক সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই অঞ্চলের নদী ভাঙ্গন সমস্যা নতুন নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার স্থায়ী ভাবে সমাধান করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন এবং সে চেষ্টা তিনি করবেন বলে জানান। এই সময় স্থানীয় একজন প্রাক্তন মাদ্রাসা শিক্ষক জামাত নেতার দূর্ণীতির তীব্র সমালোচনা করেন।
পরিদর্শন কালে তাঁর সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস, সাধারন সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সাধারন সম্পাদক হাসিবুজ্জামান হাসিব, সাংগঠরিক সম্পাদক ইস্রাফিল মোল্লা, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কদর, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম জহির।  এ ছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
এই এলাকার দুঃসময়ে নেতাকে কাছে পেয়ে তারা  আনন্দিত হয়েছেন এবং তাদের দীর্ঘদিনের সমস্যা কথা তুলে ধরেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন