• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

অ্যাম্বাসেডর শিক্ষক সৈয়দা নুসরাত শারমিন আর নেই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫১ পিএম;
অ্যাম্বাসেডর শিক্ষক সৈয়দা নুসরাত শারমিন আর নেই

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের ২০০৫ ব্যাচের সাবেক ছাত্রী এবং ঢাকা বিভাগীয় ICT4E-এর ফরিদপুর জেলার জেলা অ্যাম্বাসেডর শিক্ষক সৈয়দা নুসরাত শারমিন আর নেই।

 শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সৈয়দা নুসরাত শারমিন ফরিদপুরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ICT4E-এর জেলা অ্যাম্বাসেডর হিসেবে শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে ভূমিকা রাখছিলেন।
তাঁর মৃত্যুর সংবাদে সহকর্মী, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক সহপাঠী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তাঁর সহকর্মী, সাবেক সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন