• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন ডিসি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৬ পিএম;
পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন ডিসি

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, রজনীগন্ধা ফুল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি করে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামীতে দেশ গড়ার কারিগর। এই সাফল্য ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের অধ্যক্ষ আখতার জাহান দুলারী, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, থানার ওসি মো. তামবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী এবং উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন