• ঢাকা
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে দূর্গোৎসবের মহাষ্টমীতে সুবাস সাহার বাড়িতে অসহায়দের মাঝে অন্ন-বস্ত্র ও অর্থ বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৫ পিএম;
বোয়ালমারীতে দূর্গোৎসবের মহাষ্টমীতে সুবাস সাহার বাড়িতে অসহায়দের মাঝে অন্ন-বস্ত্র ও অর্থ বিতরণ

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

 

বোয়ালমারীতে দূর্গোৎসবের মহাষ্টমীতে সুবাস সাহার বাড়িতে অসহায়দের মাঝে অন্ন-বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দূর্গোৎসবের মহাষ্টমীতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, দানবীর, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, কয়ড়া কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি সুবাস সাহার বাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে অন্ন, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে তাঁর এ উদ্যোগে উপকৃত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার খেটে খাওয়া অসহায় মানুষ।

শারদীয় দুর্গোৎসবের এই আয়োজনে সভাপতিত্ব করেন হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ফরিদপুর-১ এর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম,
ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহা: কাজেম উদ্দীন, পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার  মিয়াজী, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এসএম মাসুদুজ্জামান, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকারও আইসিটি শাখা) দেব কুমার পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেভিনিউ ও রেকর্ড রুম শাখা) মোছা: জান্নাতুল সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈমও বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক সঞ্জয় কুমার সাহা, ফরিদপুর জেলা ছাত্রদল নেতা মো: জহিরুল ইসলাম জহির প্রমুখ। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ পূর্ব থেকেই একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সকল ধর্মের মানুষেরই একত্রে বসবাস। হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবার বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশে তাঁরা শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে উৎসব পালন করবেন বলে আশা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উৎসবের দিনগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। 
অন্যতম অতিথি সংসদ সদস্য হেলেন জেরিন খান তাঁর বক্তব্যে বলেন, “হিন্দু বন্ধুদের সাথে নানা স্মৃতি আমার রয়েছে। আমার সন্তানদেরও কাছের বন্ধু হিন্দু সম্প্রদায়ের । বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বিএনপি সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।’’
পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার  মিয়াজী বলেন, ‘‘আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করবেন। প্রশাসন কঠোর নজরদারী রয়েছে ।  যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে আমাদের জানাবেন, তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।’’

শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজার প্রথম দিন থেকেই সুবাস সাহা তাঁর বাড়িতে আগত অসহায় মানুষের মধ্যে খাবার, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন। পূজা চলাকালে বাড়িতে আসা ভক্ত, দর্শনার্থী ও অতিথিদের জন্যও উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। অষ্টমীতে পূজামণ্ডপে দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। পূজাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সুবাস সাহা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। দুর্গাপূজার আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

সুবাস সাহার ছেলে সুব্রত সাহা ও মেয়ে মিতা সাহা যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাঁদের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বের সব মানুষের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন এই সমাজসেবক।
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন