• ঢাকা
  • বুধবার, ১৮ ফেরুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সাহসী সাংবাদিক ইমনকে বিএমএসএফের অভিনন্দন 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম;
সাহসী সাংবাদিক ইমনকে বিএমএসএফের অভিনন্দন 

ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিক আলী আজগর ইমনকে অভিনন্দন জানায়েছেন। যিনি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি বাতিলের দাবিতে উচ্চ আদালতে রিট দায়ের করে প্রজ্ঞাপন জারি করাতে সক্ষম হয়েছেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বার্থ এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এক সুদৃঢ় উদাহরণ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম 

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সামাজিক সচেতনতার জন্য এমন সাহসী পদক্ষেপকে সমর্থন জানায়। 

তিনি বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক গৃহকর্মীকে পাশবিক নির্যাতনের বিরুদ্ধে আইনগত লড়াই সহ বিভিন্ন ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা রাখছেন। তিনি এটিএন বাংলা টেলিভিশনে কাজ করেন। 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের 

কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন এমন সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা সহ গুরুত্বপূর্ণ কাজে অব্যাহত ভূমিকা রাখার জন্য শুভ কামনা জানাচ্ছেন।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন