• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৬ পিএম;
আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন 

 আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরন অনুষ্ঠান। 
এ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপজেলা  প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।  বৈশাখী  শোভাযাত্রা শেষে উপজেলা মাল্টিপারপাস হল রুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার(ভূমি) এ কে এম রায়হানুর রহমান, কৃষি কর্মকর্তা তুষার সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসনাত খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামান খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা এস, এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান), সেক্রেটারি এস এম হাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিপ্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন। 
এছাড়া আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ বর্ষবরণ উপলক্ষে  বৈশাখী শোভাযাত্রা, পান্তা ইলিশ ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে। 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন