হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো: মিজানুর রহমান আজহারী
সৌদি আরবের পবিত্র ভূমি মক্কা-মদিনায় হামলা এবং সেখানে অবস্থানরত নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। মক্কা ও মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করতে আল্লাহর কাছে আকুল প্রার্থনা জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় মিজানুর রহমান আজহারী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী মক্কা ও মদিনার ধর্মীয় ও ভাবাবেগজনিত গুরুত্ব তুলে ধরে লেখেন, “মক্কা ও মদিনা স্রেফ ভৌগোলিক কোনো স্থান নয়—এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক।”
পবিত্র ভূমির মর্যাদা রক্ষার তাগিদ দিয়ে এই ইসলামি বক্তা আরও বলেন, “নিশ্চয়ই, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ণ করার পরিণতি ভয়াবহ।”
বার্তার শেষাংশে কাবা শরিফের মালিকের কাছে পানাহ চেয়ে মোনাজাতের সুর মিলিয়ে তিনি লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: