ভাঙ্গায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ
মিজান উর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ভাঙ্গায় এক জামাত নেতাকে কুপিয়ে যখমের অভিযোগ পাওয়া গেছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূর আলম মুন্সীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।
আহত নূর আলম মুন্সী জানান, তিনি বাড়ি থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর মালিগ্রাম অফিসের উদ্দেশে রওয়ানা হন। পথে তারাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে মুখ ঢাকা অবস্থায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। জ্ঞান ফিরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আলিম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- ভাঙ্গায়* জামায়াত,নেতাকে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: